,

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার (৩০ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের পাল্লা ভারি

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ বেশ এগিয়ে। এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে ১১ বার, আর বাকি ম্যাচে জিম্বাবুয়ে। আর তাদের মাটিতে ৫ বারের দেখায় অবশ্য হারতে হয়েছে দুইবার। তবে সিনিয়রদের বাদ দিয়ে তরুণ দল পাঠানোয় এবারের সিরিজের গুরুত্ব অনেক। নজর থাকবে সবারই।

এই ম্যাচেও নতুন ওপেনিং জুটি?

দুই দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। তিনি সবচেয়ে বেশি ৬৬ ম্যাচ খেলেছেন। এছাড়া সবশেষ ২৯ ম্যাচে বাংলাদেশ ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে ১০ বার। এই ম্যাচেও ইমনের অভিষেক হলে দেখা যেতে পারে নতুন ওপেনিং জুটি।

কন্ডিশন দিচ্ছে সুখবর

হারারের আবহাওয়া বার্তা বলছে শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুস্ক। সবশেষ ১২ মাসে এই মাঠে আগে ব্যাটিং করা দল গড়ে ১৬০ রান করেছে। অর্থ্যাৎ আগে ব্যাটিং করলে বাংলাদেশেরও জয়ের জন্য এমন রান কিংবা তার চেয়ে বেশি তুলতে হবে স্কোরবোর্ডে।

নতুন অধিনায়ক সোহানের কণ্ঠে পুরোনো বাংলাদেশি ব্র্যান্ড

সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান বললেন সেই পুরোনো স্টাইলেই খেলার কথা। জিম্বাবুয়েতে মাহমুদউল্লাহ রিয়াদের উত্তরসূরী সোহানের ভাষ্য, ‘আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেনসিবল থাকি, ওভার বাউন্ডারির থেকে বাউন্ডারিও মারতে পারব। এখানে একটা সুযোগ, বা আমাদের চাওয়া—নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না