,

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দল ঘোষণা

news-image

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা স্কোয়াডের সবাই জায়গা ধরে রেখেছেন এই সিরিজে।

চোট থেকে সেরে না ওঠায় দুই পেসার টেন্ডাই চাটারা ও ব্লেসিং মুজারাবানিকে পাচ্ছে না জিম্বাবুয়ে। তাদের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার টনি মুনিয়োঙ্গা ও পেসার তানাকা চিভাঙ্গা জায়গা ধরে রেখেছেন। তাছাড়া পেস আক্রমণে শক্তি বাড়াতে দলে নেয়া হয়েছে ভিক্টর নিয়াউচিকে।

আগামী শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। পরদিন দ্বিতীয় ও মঙ্গলবার হবে তৃতীয় ম্যাচ।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিলন্টন শুম্বা, শন উইলিয়ামস।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী