,

প্রেস ক্লাবের সামনের সড়কে বিএনপির সমাবেশ, তীব্র যানজট

news-image

অনলাইন প্রতিবেদক : সারা দেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা’র বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে চলছে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। এতে মৎস্য ভবন মোড় থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় এ সমাবেশ শুরু হয়। এর আগে ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতারা মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করছেন সদস্যসচিব আমিনুল হক ও সভাপতিত্ব করছেন আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।

সমাবেশ উপলেক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না