,

ব্যর্থতার বিশাল স্তুপের ওপর বসে আছে সরকার: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার ব্যর্থতার এক বিশাল স্তুপের ওপর বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি নেতা বাবুল হোসেন, মো. শিমুল সরকার, শামীম সরকার, মো. মুকুল হোসেন, হেলাল উদ্দিন রিয়াল এবং জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সকল অস্ত্র এখন বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার। নিজেদের ক্ষমতাকে কন্টকমুক্ত করার জন্য বিরোধী দলের অস্তিত্বকে দেশ থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে সকল শক্তি নিয়োগ করেছে তারা।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচল করার অধিকারও তারা কেড়ে নিয়েছে। রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ উল্লিখিত বিএনপি নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা সরকারের ধারাবাহিক অমানবিক নিপীড়ন-নির্যাতনেরই বর্ধিত প্রকাশ।

বিএনপি মহাসচিব বলেন, সরকার ব্যর্থতার এক বিশাল স্তুপের ওপর বসে আছে। রাষ্ট্রীয় অর্থনীতি লোপাটে দেশে এখন চলছে ভয়ঙ্কর এক নৈরাজ্যকর পরিস্থিতি। দেশে জ্বালানী এখন চরম সংকটাপন্ন। ডলারের নজীরবিহীন দাম বৃদ্ধিতে দেশের ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়েছে। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। অসহনীয় লোডশেডিংয়ের কারণে শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষ সীমাহীন কষ্টে নিপতিত হয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই বিএনপি নেতাকর্মীদেরকে সরকার অসত্য ও বানোয়াট মামলা দিয়ে কারান্তরীণ করছে।

রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপি নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার ও পুলিশী হয়রানি বন্ধের আহবান জানান ফখরুল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না