বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্লীল অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে ম্যাডোনা

news-image

বিনোদন প্রতিবেদকহঠাৎই যেন নতুন করে আলোচনায় আসার জন্য উঠেপড়ে লেগেছেন ‘কুইন অব পপ’ ম্যাডোনা। আর এ কারণেই নিজের চেয়ে অর্ধবয়সী তরুণকে সবার সামনে চুম্বন করে কিংবা স্টেজ পারফরম্যান্সে নিজেকে আপত্তিকর উপস্থাপনের মধ্য দিয়ে মিডিয়ার সংবাদে পরিণত হয়েছেন। ৫৬ বছর বয়সী ম্যাডোনা নিজেকে টিনএজার বেশে দেখতে চান, এমনটাই জানিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তিনি। তারই প্রমাণ পাওয়া গেছে ম্যাডোনার প্রকাশ হতে যাওয়া নতুন মিউজিক ভিডিওতে। ‘বিচ আই এম ম্যাডোনা’ শীর্ষক এ মিউজিক ভিডিওর ট্রেইলার এরই মধ্যে প্রকাশ করেছেন তিনি। এর মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ম্যাডোনা। একটি নীল ছোট পোশাকে গানটিতে অশ্লীল অঙ্গভঙ্গিতে পারফর্ম করেছেন তিনি। এ গানে ম্যাডোনা ছাড়াও একটি করে দৃশ্যে দেখা যাবে সংগীত তারকা নিকি মিনাজ, কেটি পেরি, বিয়ন্সে, মাইলি সাইরাস ও রিতা ওরাকে। এত তারকার অংশগ্রহণে ম্যাডোনা চমক ঠিকই তৈরি করেছেন ভিডিওটিতে। কিন্তু নিজের অশ্লীল অঙ্গভঙ্গির কারণে বিতর্কের মুখে পড়েছেন তিনি। অনেকেই বলেছেন, ৫৬ বছর বয়সে টিনএজ বনতে গিয়ে যত সমস্যা বাধিয়েছেন ম্যাডোনা। আবার অনেকে বলেছেন, বুড়ো বয়সে ম্যাডোনার ভীমরতি ধরেছে। তবে সমালোচনায় কান দেয়ার পাত্রী নন ম্যাডোনা। আগামীকালই পূর্ণ মিউজিক ভিডিওটি তিনি প্রকাশ করছেন অনলাইনে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা