,

২৫ জনকে হত্যার হুমকি-আনসারুল্লাহ বাংলা টিম

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ জনকে হত্যার হুমকি দিয়ে আবারো চিঠি পাঠিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অফিসে ডাকযোগে এই হুমকি বার্তা আসে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তালিকায় অন্যান্য ব্যক্তিরা হলেন, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষক ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বিশিষ্ট লেখক ও শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, উপস্থাপিকা নবনীতা চৌধুরী, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহীন রেজা নুর, গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পা দিত্য বসু, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ব্লগার কানিজ আকলিম সুলতানা, গণজাগরণ মঞ্চের কর্মী এস এম শাহীন, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আরাফাত রহমান, সাংবাদিক মুন্নী সাহা, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল ও সঙ্গীতা ইমাম।

এই তালিকা আরো বড় হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনায় মোটেই বিচলিত নন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, এ ধরনের চিরকুট মাঝে মাঝেই আসে।

এ ঘটনায় শাহবাগ থানায় একটা জিডি করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী।

উল্লেখ্য, এর আগে প্রথমে ঢাবি ভিসিসহ ১১ জনকে হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলা টিম। এর পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৭ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেয় সংগঠনটি।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ