,

আওয়ামী লীগের সম্মেলনে ছুরিকাঘাতে যুবলীগকর্মী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলের পাশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আবীর (১৮) নামের এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবীর ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ি আবুল কালামের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার বিকেলে ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে নজরুল একাডেমির ডাকবাংলোর সামনের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

ওসি বলেন, প্রতিপক্ষরা আবীরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। স্থানীয় বাসিন্দারা আবীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ