রাজধানীতে ১৮ প্লাটুনসহ সারাদেশে বিজিবি মোতায়েন

news-image

মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মুজাহিদের মৃত্যুদণ্ড বহালের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে নাশকতা মোকাবিলায় সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার  সন্ধ্যা থেকে দেশব্যাপী নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্যরা মাঠে নামেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকার প্রতিবাদে বুধবার  সকাল ৬টা থেকে টানা ২৪ ঘণ্টা দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াত।
 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার