,

শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ

news-image

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে গত কয়েক মাস ধরে টালমাটাল শ্রীলঙ্কা। সংকটময় এই পরিস্থিতিতে দেশটিতে আসন্ন এশিয়া কাপ আয়োজন সম্ভব হবে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা ছিলই। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত এশিয়া কাপ আয়োজনে অপারগতা জানিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এর আগে এশিয়া কাপ শুরুর সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছিল শ্রীলঙ্কা। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এশিয়ার ক্রিকেট মহাযজ্ঞ। তবে আয়োজক হিসেবে শ্রীলঙ্কার অনিশ্চয়তার কারণে এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি এসিসি।

এসিসিকে দেওয়া চিঠিতে শ্রীলঙ্কা জানিয়েছে, দেশটির বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার জন্য এখন এশিয়া কাপের মতো টুর্নামেন্ট আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়।

শ্রীলঙ্কা অপারগতা জানানোর ফলে এখন নতুন আয়োজক খুঁজতে হবে এসিসিকে। শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব না হলে বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত রয়েছে বলে শোনা গিয়েছিল। তবে শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাতের দ্বারস্থ হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী