,

চেয়ারম্যানকে এমপির কিল-ঘুষি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

news-image

দেবিদ্বার ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারার প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করেছেন চেয়ারম্যানের সমর্থকরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় এই বিক্ষোভ হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।

বিক্ষোভের নেতৃত্ব দেওয়া দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন ভূঁইয়া বলেন, আমরা সেদিনের ঘটনার তীব্র নিন্দা জানাই। একজন এমপি কীভাবে একজন উপজেলা চেয়ারম্যানের ওপর হাত তুলতে পারেন। আমরা সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিচার দাবি করছি।

বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বরকামতা ইউপি চেয়ারম্যার মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, রাজামেহার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সরকার, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী আশরাফ, বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম।

কুমিল্লার দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল জানান, বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে তাদেরকে সরে যেতে বলা হয়। তারা সরে গেলে বেলা সাড়ে ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ