রিজার্ভে টান পড়েছে, তাই এই লোডশেডিং : টুকু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং ‘ব্যয়বহুল লোডশেডিং’ বলে মন্তব্য করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এই সিদ্ধান্ত বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য করা হয়নি। এটা হচ্ছে রিজার্ভে টান পড়েছে তাই।

আগামীকাল থেকে লোডশেডিং শুরু করার বিষয়ে ঘোষণা আসার পর আজ সোমবার বিকালে গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,‘যেসব জ্বালানির ওপর ভিত্তি করে বিদ্যুৎ প্লান্ট করা হয়েছে, তা যদি কোনোদিন ওভার হয়ে যায় তাহলে ক্ষতি কি হবে তার লস অ্যাসেসমেন্ট করা হয়নি। ফলে আমরা বাহবা নিয়েছি, ঢোল পিটাইছি। আজকে জনগণ তা ভোগ করছে। এটা এখন ব্যয়বহুল লোডশেডিং হয়ে দাঁড়িয়েছে।’

এটা সরকারের ব্যর্থতা কিনা জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমি ব্যর্থতা বলব না। এটা বড় ধরনের কুটচাল। দেশের টাকা এভাবে মালিকদের পকেটে দিয়ে দেওয়া শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের মাধ্যমেই সম্ভব।’

সরকারের নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিদ্যুৎ সংকটের সমাধানে হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য করা হয়নি। এটা হচ্ছে রিজার্ভে টান পড়েছে তাই। সেই রিজার্ভে টান পড়ার জন্য জ্বালানি তেল ইমপোর্ট করতে পারছে না, এলসি খুলতে পারছে না, বিপিসি তেল আনতে পারছে না, গ্যাস আনতে পারছে না। যার জন্য এই চাপটা পড়েছে। যাতে কম খরচে কম ইমপোর্ট করতে হয়।

তিনি আরও বলেন, ‘সারাদিন সরকার ঢোল পিটাইছে। এতো রিজার্ভ। সেই রিজার্ভ গেলো কোথায়, হঠাৎ উধাও হলো কেনো? ৮৩ বিলিয়ন থেকে ৩৮ এ নামলো কেনো? সারাদিন ঢোল পিটাইছে এই আছে, ওই আছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড সব ছাড়িয়ে গেছি আমরা। কিন্তু এদিকে দেশ আজ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। এর জন্য সরকারকেই আমি দায়ী করব।’

সরকারের পরিকল্পনা ভুল ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠিত পাওয়ার সেক্টর প্লান অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনটা সরকারের হাতে থাকবে ৬৪ ভাগ। আর ৩৬ ভাগ বিদ্যুৎ উৎপাদন হবে বেসরকারি খাতে। এই সরকার তড়িঘড়ি করে এইসব বেস্ট প্ল্যানগুলো প্রাইভেটে দিয়ে দিলো। এই সরকারের বিদ্যুৎ খাত নিয়ে নেওয়া সকল পরিকল্পনাই ভুল ও দুর্নীতিগ্রস্ত ছিলো।’

তিনি আরও বলেন, ‘আমার কথা হচ্ছে, যেটা করার দরকার ছিলো সেটা করে নাই। বিদ্যুতের উৎপাদনটা সরকারের হাতে থাকা প্রয়োজন ছিলো। কেননা সরকার যদি বিদ্যুৎ উৎপাদন করতো আজকে ক্যাপাসিটি চার্জ পেমেন্ট করতে হতো না। এখানে এদের সঙ্গে এগ্রিমেন্ট করছেন, আপনি বিদ্যুত পাচ্ছেন না, আপনি তাদেরকে টাকা দিচ্ছেন। টাকাটা কার? টাকাটা আমার-আপনার জনগনের।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার