,

ওমানে প্রবাসীদের জন্য ২০৭ পেশা নিষিদ্ধ

news-image

ওমান প্রতিনিধি : ওমানে প্রায় ২০৭টি পেশায় প্রবাসীদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। আজ রোববার এক প্রজ্ঞাপনে দেশটির শ্রম মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এর আগে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দুই শতাধিক পেশায় নিষেধাজ্ঞার ঘোষণা দেন শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ ভাওয়াইন।

যেসব পেশা নিষেধাজ্ঞার তালিকাভুক্ত :

স্টাফ বিষয়ক পরিচালক/ব্যবস্থাপক
জনসংযোগ পরিচালক/ব্যবস্থাপক
মানবসম্পদ পরিচালক/ব্যবস্থাপক
সম্পর্ক ও বাহ্যিক যোগাযোগের পরিচালক
সিইও অফিসের পরিচালক/ব্যবস্থাপক
কর্মসংস্থান পরিচালক/ ম্যানেজার
ফলো-আপ ডিরেক্টর/ম্যানেজার
নিরাপত্তা সুপারভাইজার
ভর্তি ও নিবন্ধনের পরিচালক/ব্যবস্থাপক
ছাত্র বিষয়ক পরিচালক/ব্যবস্থাপক
ক্যারিয়ার গাইডেন্স ডিরেক্টর/ম্যানেজার
ফুয়েল স্টেশন ম্যানেজার
উপ-পরিচালক/ব্যবস্থাপক-জেনারেল
পরিচালক ব্যবস্থাপক
মহাব্যবস্থাপক
মানবসম্পদ বিশেষজ্ঞ
কর্মসংস্থান বিশেষজ্ঞ
গ্রন্থাগারিক
নির্বাহী সমন্বয়কারী
কাজের চুক্তি নিয়ন্ত্রক
স্টোর সুপারভাইজার
ঋণ সংগ্রাহক
কনস্ট্রাকশন টুলস অ্যান্ড ইকুইপমেন্ট অফিসার
ওয়াটার মিটার রিডার
বিদ্যুৎ মিটার রিডার
ভ্রমণ নির্দেশনাকারী
ভ্রমণ টিকিটিং অফিসার
ট্রাভেলার্স সার্ভিস অফিসার
ডেলিভারি এজেন্ট
মুদি
গার্ড
চৌকিদার
বাস চালক ও
পাবলিক গাড়ির চালক।
তবে কবে থেকে নতুন আইন বাস্তবায়ন করা হবে তা জানা যায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন আইনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয়রা। তবে বাংলাদেশি শ্রমিকদের ওপরও কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির