,

আবারও খোলাবাজারে ১০০ টাকা ছাড়াল ডলারের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : খোলাবাজারে আবার ১০০ টাকা ছাড়িয়েছে ডলারের দাম। আজ রোববার দুপুর ২টায় প্রতি ডলার বিক্রি হয়েছে ১০০ টাকা ২০ পয়সাতে বিক্রি হয়। এর আগে গত মে মাসের মাঝামাঝি খোলাবাজারে ১০২ টাকায় উঠেছিল।

খোলাবাজারের পাশাপাশি ব্যাংকেও ডলারের দাম বাড়েছে। গত এক বছরে আন্তঃব্যাংকে প্রতি ডলারে ৯ টাকা ১৫ পয়সা দর বেড়ে ডলার এখন ৯৩ টাকা ৯৫ পয়সায় বিক্রি হচ্ছে। আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সে দর ১০০ টাকা ছুঁইছুঁই।

ডলারের দর বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে ১৯৬ কোটি ডলার পরিশোধের পর গত ১২ জুলাই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। গত বছরের আগস্টে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের ওপরে। এরকম পরিস্থিতিতে রিজার্ভের ওপর চাপ কমাতে আমদানি ব্যয় কমানো, ডলার সরবরাহ বাড়ানো, আইএম থেকে ঋণ নেওয়াসহ বিভিন্ন উদ্যোগ চলমান আছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির