,

লর্ডসে বিরল রেকর্ড গড়লেন চাহাল

news-image

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে স্পিন ম্যাজিক দেখিয়েছেন যুজবেন্দ্র চাহাল। বৃহস্পতিবার তার দাপটেই শুরুতে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার ধাক্কা খায়। জনি বেয়ারস্টো, জো রুট ও বেন স্টোকসকে তাড়াতাড়ি সাজঘরে ফিরিয়ে বড় ধাক্কা দেন তিনি। পরে ৬৪ বলে ৪৭ করে ইংল্যান্ডের হাল ধরেছিলেন মঈন আলী। তাকেও প্যাভিলিয়নের রাস্তা দেখান এই লেগ স্পিনার।

এদিন ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন চাহাল। সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন নজির। এর আগে লর্ডসের ২২ গজে ভারতের কোনো বোলার একদিনের ক্রিকেটে চার বা তার বেশি উইকেট নিতে পারেননি। এই প্রথম ভারতীয় বোলারদের মধ্যে চাহাল লর্ডসে একদিনের ক্রিকেটে চার উইকেট নিয়ে নজির গড়লেন। ভারতীয় বোলারদের মধ্যে ‘ক্রিকেটের মক্কা’ লর্ডসে একদিনের ক্রিকেটে সেরা বোলিং ফিগারের মালিক এখন চাহাল।

বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৪৭ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে নেমে ৩৮ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ১৪৬ রান করে রোহিত শর্মার দল।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী