,

হবিগঞ্জে নৌকাডুবে ৪ জনের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে নৌকাডুবে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নারী।

বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম।

তিনি বলেন, রাতে একটি ইঞ্জিন চালিত একটি নৌকা স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিল। নৌকাটি রউয়াইল হাওরে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে তলিয় চারজন নারী মারা যান। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালন শিমুল মো. রাফি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলে স্থানীয় ইউপি মেম্বার মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় চারজন নারী মারা গেছেন। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না