ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের ৫৭৫ বোতল ফেন্সিডিল,৩৫ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক

news-image

বিশেষ প্রতিনিধি : র‌্যাবের অভিযানে ৫শ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৩৫ কেজি গাজা উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোরে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আবু সাঈদ এর নেতৃত্বে¡ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহাবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাব সদস্যরা শাহবাজপুর ১ম গেইট এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে গাড়ীটি পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন র‌্যাব সদস্যরা গাড়িটি ধাওয়া করে ১০ নং শাহাবাজপুর এলাকায় ইউপি এর ১ নং ওয়ার্ডস্থ আতকা বাজার সমার কল্যান ক্লাব এর সামনে গাড়িটি আটকাতে সক্ষম হয়। পরে গাড়ী তল্লাশী করে ৫৭৫ বোতল ফেন্সিডিল ও ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে।  তবে এসময় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার