,

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রিয় ফরম্যাটে ফিরেই নিজেদের জানান দিল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে টাইগাররা। অথচ উইন্ডিজ সফরেই টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছিল সফরকারীরা।

আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচজয়ী বাংলাদেশ দলের হয়ে তিন উইকেট নিয়ে ম্যান সেরা ছিলেন মেহেদী হাসান মিরাজ। আর এই স্পিন অলরাউন্ডার জানিয়েছেন এ ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চান।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘শেষ ম্যাচ পর্যন্ত তো অপেক্ষা করতে পারব না। কাল জিতলেই যেহেতু সিরিজ জিতব, একটু নির্ভার থাকতে পারব। অবশ্যই জেতার জন্যই তো খেলব। তবে আরও বেশি ফোকাসড থাকব।’

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): কাইল মেয়ার্স, শাই হোপ, শামারহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, জায়ডেন সিলস।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী