,

ওয়ানডে সিরিজ প্রত্যাহার করে বিশ্বকাপ শঙ্কায় দ. আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এক বিবৃতির মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া বুধবার এমনটি জানায়। তিন ম্যাচের টেস্ট সিরিজের পর আগামী বছরের ১২ থেকে ১৭ জানুয়ারি দুদলের মধ্যকার তিনটি ওয়ানডে খেলার কথা ছিল।

প্রোটিয়াদের ঘরোয়া নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের জন্য গত মাসেই অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজটির সূচি পরিবর্তন করতে অনুরোধ করেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। তবে আন্তর্জাতিক কড়া সূচি ও অন্য কোনো সময় ফাঁকা না থাকায় অজিরা ইতিবাচক কিছু জানাতে পারেনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ. আফ্রিকার এই ওয়ানডে সিরিজটি ওডিআই বিশ্বকাপ সুপার লিগের অংশ। আর সিরিজ প্রত্যাহার করে নেওয়ায় পুরো পয়েন্টই অজিরা পাবে। এ ব্যাপারে প্রোটিয়া ক্রিকেট বোর্ড সম্মতও হয়েছে।

কিন্তু সিরিজ থেকে সরে আসার ফলে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সরাসরি খেলার ব্যাপারে আশঙ্কা তৈরি হলো। কেননা আইসিসি সুপার লিগে দলটির বর্তমান অবস্থান ১১তম। লিগে নিজেদের ১৩টি ওয়ানডের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

আগামী বছরের মে মাসের মধ্যে সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি ৫ দল সহযোগী ৫ দেশের সঙ্গে লড়াই করে চূড়ান্ত দুই দলে জায়গা করে নেবে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী