,

ঈদে যে সুখবর দিলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ভক্তদের ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করতে চান তিনি।

সাকিবের সঙ্গে দেখা করতে এবং তার স্বাক্ষর করা উপহার নিতে চাইলে সেই পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও বার্তা দিতে হবে সমর্থকদের। যেখানে উল্লেখ করতে হবে, কেন সাকিব আল হাসানের ভক্ত হয়েছেন আপনি।

পোস্টে সাকিব লিখেছেন, আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদুল আজহা সুন্দর ও নিরাপদ কাটছে!

সঙ্গে যোগ করেন সাকিব, আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোনো বিষয়গুলো আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করব, কিছু সময় কাটাব এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিব।

ভক্তদের সঙ্গে দেখা করার জন্য সাকিব নিজো উন্মুখ হয়ে আছেন, শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!

সাকিবের সেই পোস্টে অংশগ্রহণ করার শেষ সময় আগামী ১৭ জুলাই, বিকাল ৫টা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না