,

মালয়েশিয়ান স্ত্রী নিয়ে হেলিকপ্টারে বাড়ি এলেন প্রবাসী

news-image

চাঁদপুর প্রতিনিধি : ঈদ উপলক্ষে পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হেলিকপ্টারে চড়ে মালেশিয়ান স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে এলেন সুমন বেপারী (৩৮) নামের এক প্রবাসী। গতকাল শুক্রবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এ আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।

পরে সুমনের পরিবার তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বাড়ি নিয়ে যান। সুমন ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট চিরকা গ্রামের মৃত মজিবুল হক বেপারীর ছেলে। তিনি এই প্রথম তার স্ত্রী নূর ইনা লিজা, মেয়ে সুফিয়া সারিনা এবং দুই ছেলে ওমর আরাফাত ও আরমান আরিফকে সঙ্গে নিয়ে নিজ গ্রামে ঈদ করতে আসেন।

সুমনের মা ফাতেমা বেগম বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন পর বাড়িতে এসেছে। এবার তার স্ত্রী ও ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে এসেছে। ঢাকা থেকে হেলিকপ্টার করে আসার খবরে আমরা সকাল থেকে মাঠে দাঁড়িয়ে আছি। আমরা খুব খুশি। এবার তারা আমাদের সাথে ঈদ করবে।’

সুমনের বড় বোন সালমা বেগম বলেন, ‘সুমন মালেশিয়ান নাগরিকত্ব পেয়েছে। সে সেখানে ব্যবসা করতো। পরবর্তীতে মালেশিয়ায় বিয়ে করে। কোরবানির ঈদ উদ্‌যাপন করতে স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি এসেছে।’

সুমনের চাচাতো ভাই মো. তৈয়েবুল্লাহ বেপারী বলেন, ‘সুমন দীর্ঘ ১০-১২ বছর ধরে মালেশিয়ায় অবস্থান করছে। পরে সেখানে বিয়ে করেন। এবার সবার সঙ্গে ঈদ করতে বাড়ি এসেছে। আমরা ফুল নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছি। ঈদের পর আবার মালেশিয়া চলে যাবে।’

সুমনের স্ত্রী নূর ইনা লিজা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম এসেছি। সবাইকে দেখে খুব ভালো লাগছে।’

এ বিষয়ে সুমন বেপারী বলেন, ‘আমি মালেশিয়ায় ব্যবসা করি। সেখানেই বিয়ে করে স্থায়ী হয়েছি। সকালে বিমান থেকে নেমে হেলিকপ্টারে করে বাড়ি আসলাম। আমার স্ত্রী ও সন্তানরা অসুস্থ হওয়ায় দ্রুত বাড়ি আসার জন্য হেলিকপ্টার নিয়ে এসেছি। মা ভাই বোনদের সাথে ঈদ করতে বাড়ি এসেছি। যদিও করোনার কারণে দীর্ঘদিন দেশে আসতে পারিনি। এবার সবাইকে পেয়ে আমি আনন্দিত।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না