,

কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ২৫-২৬ বছর।

জানা যায়, দম্পতি পরিচয়ে হোটেল কক্ষ ভাড়া নেয়া ওই নারী ও কথিত স্বামীর নাম এবং ঠিকানা নিবন্ধন খাতায় নথিভুক্ত করা হয়নি। এমনকি হোটেলটিতে নেই কোনো সিসি ক্যামেরাও।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১২ টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল ‘নির্জন রিসোর্ট’ এর ৬ নম্বর কক্ষের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম ও পরিচয় জানা না গেলেও তার আনুমানিক বয়স ২৫-২৬ হবে বলে জানান এ উপপরিদর্শক।

তবে ওই নারীর শরীরের কোথাও স্পষ্ট আঘাতের কোনো ধরণের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কথিত স্বামী পরিচয় দিয়ে হোটেল কক্ষে উঠা ব্যক্তি ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

হোটেলটির ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, বৃহস্পতিবার রাতে তিনটার দিকে দম্পতি পরিচয়ে ওই নারী জনৈক পুরুষকে সঙ্গে নিয়ে হোটেল কক্ষ ভাড়া নেন। রাত হয়ে যাওয়ায় হোটেলের নিবন্ধন খাতায় তাদের নাম ও পরিচয় নথিভুক্ত করা হয়নি।

এসআই আতিকুল জানান, আলামত সংগ্রহের পাশাপাশি হত্যার কারণ জানতে পুলিশে বিশেষজ্ঞ ইউনিটের সহায়তা চাওয়া হয়েছে। সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করবে। এরপর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না