বিয়ন্সের বিরুদ্ধে গান চুরির মামলা!

news-image

বিনোদন প্রতিবেদক : মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী বিয়ন্স নোলসের বিরুদ্ধে গান চুরির অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন আহমদ লেন নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, তিনি বিয়ন্সের কাছ থেকে ৭০ লাখ ডলারও দাবি করেছেন। অবশ্য গান চুরির অভিযোগকে অস্বীকার করেছেন ৩৩ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী।


প্যাকউড এন্টারটেইনমেন্ট ও কলম্বিয়া রেকর্ডসের ব্যানারে বিয়ন্সের ‘এক্সও’ গানটি প্রকাশিত হয় ২০১৩ সালের ১৬ ডিসেম্বর। গানটির ভাবনা চুরি করা বলে দাবি করেছেন আহমদ লেন। সম্প্রতি তাঁর দায়ের করা মামলার কারণে বিয়ন্সের পাশাপাশি প্যাকউড এন্টারটেইনমেন্ট ও কলম্বিয়া রেকর্ডসকেও আদালতের মুখোমুখি হতে হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম।


মামলার অভিযোগে আহমদ লেন দাবি করেছেন, নিজের ‘এক্সওএক্সও’ গানের একটি কপি তিনি বিয়ন্সকে দিয়েছিলেন। পরে ‘এক্সও’ শিরোনামে প্যাকউড এন্টারটেইনমেন্ট ও কলম্বিয়া রেকর্ডসের ব্যানারে গান প্রকাশ করেন বিয়ন্স। আহমদ লেন আরও দাবি করেছেন, তাঁর ‘এক্সওএক্সও’ গানের ভাবনা চুরি করে ‘এক্সও’ গানের কথা লিখেছেন বিয়ন্স। এভাবে তিনি অন্যের গানের ভাবনা চুরি করে গান লিখে নিজের নামে চালিয়ে দিয়েছেন।


এদিকে গান চুরির অভিযোগকে অস্বীকার করে আদালতে কাগজপত্র দাখিল করেছেন ১৭টি গ্র্যামি পুরস্কারজয়ী সংগীতশিল্পী বিয়ন্স। তাঁর দাবি, গানের শিরোনামের দুটি অক্ষর ‘এক্স’ এবং ‘ও’ ছাড়া গান দুটির কথা, সুর কিংবা সংগীতায়োজনে কোনো মিল নেই। বিষয়বস্তুর দিক থেকেও গান দুটি সম্পূর্ণ আলাদা।


দুটি গানের কথার ভেতর তুলনা করে বিয়ন্স দাবি করেছেন, ‘এক্সওএক্সও’ গানের কথার মধ্য দিয়ে ভালোবাসার মানুষের শরীরের প্রতিটি ইঞ্চিকে ভালোবাসতে বলা হয়েছে। অন্যদিকে, ‘এক্সও’ গানের কথায় সময় ফুরিয়ে যাওয়ার আগে ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর ওপর জোর দেওয়া হয়েছে।


আহমদ লেন তাঁর ‘এক্সওএক্সও’ গানের জন্য কপিরাইট রেজিস্ট্রেশন করেননি বলেও জানিয়েছেন বিয়ন্স। এসব কারণে বিয়ন্স আদালতের কাছে আবেদন করেছেন, ৭০ লাখ ডলার চেয়ে আহমদ লেনের করা ভিত্তিহীন দাবি যেন আমলে নেওয়া না হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার