বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছবি বিনিময় সহজ করবে ‘মোমেন্ট’

news-image

প্রযুক্তি ডেস্ককোনো অনুষ্ঠানে যারা আপনার ছবি তোলে সেগুলো কী সহজে ফেরত দেয়? ছবির জন্য বন্ধুদের কাছে ধরনা দিতে হয়। আবার আপনার কাছেও হয়তো বন্ধুদের ছবি থেকে যায়। ছবি বিনিময় করাটা ঝামেলা বলেও মনে করেন অনেকে। ফেসবুক এবার এই ঝামেলা দূর করে ছবি বিনিময় করার সহজ সুবিধা আনল।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ছবি বিনিময় করার একটি নতুন ফিচার গতকাল সোমবার উন্মুক্ত করেছে ফেসবুক। এই ফিচারটি ব্যবহার করে আইফোন ও অ্যান্ড্রয়েডচালিত ফোন ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক বন্ধুদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে ছবি বিনিময় করতে পারবেন।

‘মোমেন্ট’ নামের ফেসবুকের এই ফিচারটি ফেসবুকের অংশ না হয়ে বরং স্মার্টফোনে একটি আলাদা অ্যাপ হিসেবে আসবে। এই অ্যাপ ব্যবহার করে বন্ধুদের মধ্যে ছবি বিনিময় করা যাবে সহজে।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপক উইল রুবেন এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘সাধারণত বন্ধুরা ছবি তুললে সে ছবি পাওয়া কঠিনই হয়ে পড়ে। কোনো গ্রুপ ছবি তোলা হলে সকলেই সেই ছবিটি তাদের ফোনে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। যেমন কেউ যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যান তখন সারা দিনে অনেকেই অনেক ছবি তোলেন। সেই ছবি বিনিময় করার জন্য দ্রুত কোনো ব্যবস্থা খোঁজেন তাঁরা। কারণ এই ছবিগুলো দ্রুত সংগ্রহ করে না রাখলে ছবি আর পাওয়া যায় না। ছোট-খাটো অনুষ্ঠানগুলো ক্ষেত্রেও এ বিষয়টি দেখা যায়। ফেসবুকের নতুন অ্যাপ্লিকেশনটি গ্রুপ তৈরি করে বন্ধুদের মধ্যে ছবি শেয়ার করার সুবিধা দেবে।

ফেসবুকের কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘ব্যক্তিগতভাবেও দ্রুত ও সহজে নির্দিষ্ট বন্ধুর কাছে ছবি পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে এই অ্যাপ্লিকেশনে। এখন দুই বন্ধু পরস্পর ছবি বিনিময় করতে পারবেন। এ ছাড়াও মোমেন্ট অ্যাপ্লিকেশনে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি রয়েছে যা অনেকটাই ফেসবুকে ট্যাগ সিস্টেমের মতো কাজ করবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে এই ফিচারটি চালু হলেও শিগগিরই বিশ্বের অন্যান্য দেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে মোমেন্ট। (ফেসবুক নিউজরুম)

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা