গাগার নগ্ন সেলফি

news-image

বিনোদন প্রতিবেদক : গানের বাইরেও অদ্ভুত সব কা- ঘটিয়ে আলোচনায় আসতে পছন্দ করেন জনপ্রিয় সংগীত তারকা লেডি গাগা। এবার স্পিডবোটে নগ্ন হয়ে আলোচনায় এলেন তিনি। আর সেই ছবি টুইটারে পোস্ট করে বেশ বিতর্কের মুখে পড়েছেন গাগা। সম্প্রতি বাহামার প্যারাডাইস আইল্যান্ডের একটি কনসার্টে অংশ নেন তিনি। এখানে এসে যেন অন্য এক জগতে হারিয়ে যান গাগা। বিশেষ করে এ আইল্যান্ডের সৌন্দর্য তাকে বেশ আকৃষ্ট করে। আর তাই তো কনসার্টের রাতটিতে মনভরে গান গেয়েছেন তিনি। প্রায় তিন ঘণ্টা টানা পারফরম্যান্স করেছেন গাগা। এরকম টানা পারফরম্যান্স সচরাচর তাকে করতে দেখা যায় না। এখানকার দর্শকও প্রাণভরে উপভোগ করেছেন গাগার গান ও নাচ। তবে কনসার্টের পর পর ক্লান্ত গাগা বিশ্রামে চলে যান। এর পরদিনই শুরু হয় এখানে গাগার স্পিডবোট রাইডিং। সমুদ্রের অনেকটাই চষে বেড়ান তিনি বোটে করে। এ সময় তার পরনে ছিল হলুদ রঙের বিকিনি। শুধু তাই নয়, পানি থেকে একটি মাছও ধরে ফেলেন তিনি। আর সেই মাছ নিয়ে সেলফিও তোলেন। এরপর নিজের বিকিনির ওপরের অংশ খুলে ফেলেন গাগা। হাত দিয়ে নিজের খোলা বক্ষের অনেকাংশ ঢেকে আরও একটি সেলফি তোলেন। আর নিজের এই নগ্ন ছবি তিনি পোস্ট করেন টুইটারে। আর সেই ছবি এখন ছড়িয়ে গেছে বিভিন্ন ওয়েবসাইটে। যার মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন গাগা। এ ছবির সঙ্গে টুইটারে লেডি গাগা লিখেন, এটা একটা নৈসর্গিক স্থান বলেই আমার মনে হয়েছে। আমি নিজেকে এখানে হারিয়ে ফেলেছি। সময় থাকলে এখানে আরও কয়েক দিন থাকতাম। তবে এ জায়গার স্মৃতি হিসেবে এ সেলফি তুলে রাখলাম। কেমন হলো সবাই বলুন তো? নিশ্চয়ই উপভোগ করছেন। লাভ ইউ অল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার