,

ভারতে মুসলিম আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা

news-image

ভারতে মুসলিম এক আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম খাজা সাইয়্যাদ চিশতী। তবে তিনি ‘সুফি বাবা’ নামে বেশি পরিচিত ছিলেন। গতকাল মঙ্গলবার ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার ইয়েওলা শহরে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশের বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মহারাষ্ট্রের নাসিক জেলার ইয়েওলা শহরে আধ্যাত্মিক নেতা খাজা সাইয়্যাদ চিশতীকে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয়ের চার ব্যক্তি। নিহত ৩৫ বছর বয়সী এই ধর্মীয় নেতা আফগানিস্তান থেকে ভারতে এসেছিলেন। তবে হত্যার পেছনে সম্ভাব্য কারণ এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সাইয়্যাদ চিশতী ইয়েওলা শহরে ‘সুফি বাবা’ নামে পরিচিত ছিলেন। আক্রমণকারীরা তার কপালে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় অভিযুক্তরা তার ব্যবহৃত একটি এসইউভি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় ইয়েওলা থানায় একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। খুনিদের ধরতে অভিযান চলছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না