,

পালানো ৯ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে চরএলাহী ঘাট দিয়ে উঠে চরকাঁকড়া রাস্তার মাথা হয়ে বসুরহাটের দিকে যাওয়ার চেষ্টা করে ওই রোহিঙ্গারা। তাদের গতিবিধি ও কথাবার্তায় সন্দেহ হলে বাজারের লোকজন তাদের আটক করে। পরে তারা স্বীকার করে দালালের সহায়তায় ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং যাওয়ার উদ্দেশে পালিয়েছিল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের সেখানে ফেরত পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না