শিক্ষকের গলায় জুতার মালা : প্রতিবেদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার ঘটনায় গঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত শেষে আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন জমা দেন কমিটি সদস্যরা।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক শরীফ আতিকুজ্জামান জানান, তদন্তকালে নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, স্থানীয় প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। সেই ভিত্তিতে তারা প্রতিবেদন দিয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় কলেজের কোনো শিক্ষক জড়িত থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেওয়ার ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনা তৈরি হলে গত ২৬ জুন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক শরীফ আতিকুজ্জামানকে আহ্বায়ক করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তরের পরিচালক এ এস এম রফিকুল আকবর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আ স ম আবদুল হক।

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। সে মোতাবেক গত ২৯ জুন সরেজমিনে তদন্ত করে কমিটি।

এদিকে, শিক্ষককের গলায় জুতার মালা পরানোর ঘটনায় গ্রেপ্তার নুরন্নবীকে জিজ্ঞাসাবোদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তিনদিনের রিমান্ডে থাকা চার আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান