,

কক্সবাজার সৈকতে ভেসে এলো নিখোঁজ ২ শিশুর লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট ও নাজিরারটেক পয়েন্টে দুই শিশুর লাশ ভেসে এসেছে। গতকাল সোমবার দিবাগত রাতে লাশ দুটি উদ্ধার করেন সৈকতের লাইফগার্ডের কর্মীরা। এর আগে গতকাল বিকেল থেকে ওই দুই শিশু নিখোঁজ ছিল।

নিহত শিশুরা হলো- কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়ার মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে মো. রিয়াদ (৬)।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, সমুদ্রের তীরেই জায়েদ ও রিয়াদের বাড়ি। গতকাল বিকেলে জোয়ারের পানিতে নেমে দুই শিশু খেলছিল। সম্ভবত বড় ঢেউয়ের ধাক্কায় তারা ভেসে যায়। বিকেলের পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দিবাগত রাত একটার দিকে জোয়ারের পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখা যায়।

জেলা প্রশাসনের নিয়োগ করা বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, গভীর রাতে সাগরের দুটি পয়েন্টে লাশ ভাসতে দেখে লাইফগার্ডের কর্মীদের খবর দেওয়া হয়। পরে তারা সমুদ্র থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন। প্রশাসনের অনুমতি নিয়ে পরে লাশগুলো দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে একই দিন বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় তানভিরুল হক (১৪) নামের এক স্কুলছাত্র। ঘটনার প্রায় ৪০ মিনিট পর লাইফগার্ডের কর্মীরা মুমূর্ষু অবস্থায় তানভিরুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।চিকিৎসক।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না