,

ব্রাহ্মণবাড়িয়ার কামারপল্লীতে ব্যস্ত সময় পার করেছেন শ্রমিকরা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :  আর কয়েক দিন পরই ঈদ উল আযহা। ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কামারপল্লীতে ব্যস্ত সময় পার করেছে শ্রমিকরা। ভোরের সূর্যোদয়ের থেকে মাঝ রাত পর্যন্ত কামারপাড়া এখন মুখরিত থাকে লোহা-হাতুড়ির ঠনা ঠন , ঠনা ঠন্ শব্দে। শুধু মাত্র বছরের এই সময়ে কদর বাড়লেও বছরের অন্যান্য সময় থাকতে হয় অনেকটায় হতাশায়। এ কারণে এ পেশা থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই।
জেলার নবীনগর, নাসিরনগর, সরাইল চুন্ডা, সদর উপজেলার সুলতানপুর উলচা পাড়ায় এলাকায় উত্তরাধিকার সূত্রে গোষ্ঠিগতভাবে বেশ কয়েকটি পরিবার এ কাজ করে থাকেন এদের মধ্যে শহরতলি গোর্কণঘাটের কামারদের হাতের তৈরি জিনিসের কদর রয়েছে দেশব্যাপী। কৃষিনির্ভর এ জেলায় এ বিশাল উপজেলার কৃষক ও গৃহস্তদের নিত্য প্রয়োজনীয় লৌহযন্ত্রের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী অন্যান্য জেলা ও উপজেলায় বিক্রি হতো এখানকার কামারের হাতের তৈরি বিভিন্ন লৌহযন্ত্র। কিন্তু এখন আর সে দিন নেই। আসছে কোরবানির ঈদকে সামনে রেখে কামার শ্রমিকরা দা, ছুরি, কোড়াল,বটি তৈরিতে ব্যস্ত থাকলেও দেশ-বিদেশের মেশিনের তৈরি বিভিন্ন যন্ত্রপাতির বাজার দখল করায় এখন আর কামার শিল্পের অতি প্রয়োজনীয় কাঁচামাল লোহার ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে তাদের হাতের তৈরি বাজার দরে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মেশিনের তৈরি পণ্যের সয়লাভ ও কামরের তৈরি পণ্য চাহিদা না থাকার ফলে বাধ্য হয়ে দলে দলে কামারশিল্প ছেঁড়ে অনেকেই চলে যাচ্ছে অন্য পেশায়।
কথা হয় বেশ কয়েকজন কামার মালিক ও শ্রমিকের সাথে তারা বলেন, ঈদকে সামনে রেখে আমাদের এই কাজের চাহিদা বাড়ায় বছরের অন্য সময় থেকে এখন ব্যস্ত সময় পার করছি। শুধু বংশগত প্রথার কারণে অনেকে এ পেশা ধরে রেখেছেন।
কামার শিল্পীদের হাতের তৈরী করা লৌহযন্ত্র বিক্রিতারা জানান, জেলা সদরের গোর্কণঘাটের কামারদের কদর সারা দেশ জুড়ে। এখানকার তৈরী করা পণ্য রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ইউপি পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাবধুসহ আহত ৫, লেদোকানপাট ভাঙচুরের অভিযোগ

ঈদে মুক্তির অপেক্ষায় ‘আন্ধার’

গাজায় ঝুঁকিপূর্ণ ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস

ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

জামানত পাঁচগুণ, বাড়ল নির্বাচনী ব্যয়সীমাও

নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ট্রাম্প-ফিফা সম্পর্কের তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বোয়িং থেকে ১১ বিমান কিনছে বাংলাদেশ

এনএফএলে কিকার হওয়ার ইচ্ছা কেইনের

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি নিয়ে আলোচনা

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের