,

হারের ম্যাচে সাকিবের বিশ্বরেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে দুই হাজার রান এবং ১০০ উইকেট পাওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম এক হাজার রান এবং ১০০ উইকেট পাওয়ার কীর্তিও ছিল সাকিবের। এবার সেই রেকর্ডটিকেই আরও উঁচুতে নিয়ে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রোববার রাতে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ৬৮ রান করেন সাকিব। ম্যাচটি ক্যারিবীয়দের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ফলে ম্যাচের একমাত্র প্রাপ্তি হচ্ছে সাকিবের রেকর্ড। এদিন বল হাতে সাকিব পেয়েছেন ১ উইকেট, যেটি ছিল ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তার ১২০তম উইকেট।

বাংলাদেশের হয়ে সর্বপ্রথম টি-টোয়েন্টিতে ২ হাজারি ক্লাবে যোগ দিয়েছিলেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টিতে রিয়াদের মোট রান এখন ২০২১। ২০০৫ রান নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডোমিনিকায় বাংলাদেশ ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করে ২ হাজারি ক্লাবে প্রবেশ করেন সাকিব।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী