,

মাইলফলকের সামনে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৯২ রান প্রয়োজন অলরাউন্ডার সাকিব আল হাসানের। আজ ডোমিনিকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এ সিরিজে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন সাকিব।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ইতোমধ্যে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১১৫ ম্যাচে রিয়াদের টি-টোয়েন্টি রান ২০০২। ৯৬ ম্যাচে ১৯০৮ রান সাকিবের।

২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় সাকিবের। এই ফরম্যাটে ৯টি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। ক্যারিয়ারসেরা ইনিংস- ৮৪ রান। ২০১২ সালের বিশ্বকাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৫৪ বলে ৮৪ রান করেছিলেন সাকিব।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী