,

ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন হাজী সেলিম

news-image

নিজস্ব প্রতিবেদক : বড় ভাই হাজী কায়েসের (৭২) জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। তিনি প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মঞ্জুর করে। আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, হাজী সেলিম কারা তত্ত্বাবধানে হাসপাতালে ছিলেন। সেখান থেকেই তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় মারা যান হাজী কায়েস।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হাজী কায়েস। জুমার পর চকবাজার শাহী জামে মসজিদে তার জানাজা হয়। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। হাজী সেলিম তার বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নেবেন।

দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠায় আদালত। ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার কথা বলে। এরপর থেকে কারা তত্ত্বাবধানে হাসপাতালেই ছিলেন এ সংসদ সদস্য।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির