,

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্য করে আলাদা দুটি দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাঁহাতি ফাস্ট বোলার ওবেদ ম্যাকয়।

টি-টোয়েন্টি দলে আরও ফিরেছেন শামারাহ ব্রুকস, আলজারি জোসেফ, কেমো পল ও ডেভন টমাস। বাদ পড়েছেন ফাবিয়ান অ্যালেন, রোস্টন চেজ ও শেলডন কোটরেল। এই ফরম্যাটে সহ-অধিনায়ক করা হয়েছে রোভম্যান পাওয়েলকে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা গুডাকেশ মোটি ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তবে বিশ্রামে থাকায় কোনো ফরম্যাটেই নেই জেসন হোল্ডার।

আগামী ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ জুলাই ডমিনিকায় সিরিজের পরের ম্যাচ হবে । গায়ানায় ৭ জুলাই হবে শেষ ম্যাচটি। এরপর ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচই হবে গায়ানায়। তিন ম্যাচের তারিখ যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।

টি-টোয়েন্টি স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারহ ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, কেমো পল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডেভন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

রিজার্ভ: ডমিনিক ড্রেকস

ওডিআই স্কোয়াড: নিলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামারহ ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কেমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল, জেডেন সিলস।

রিজার্ভ: রোমারিও শেফার্ড

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না