,

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৫৬ হাজার ৯৭২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।

আজ বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে ফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। গত ৪ জুন ‘খ’ ইউনিটের পরীক্ষা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ক্লিক করে ফলাফল জানা যাবে। এ ছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে ‘DU KHA Roll No’ ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

পরীক্ষায় উত্তীর্ণ ‘খ’ ইউনিটের ভর্তিচ্ছুদের আগামী ৪ জুলাই বেলা ৩টা থেকে ২১ জুলাই বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ১৭ থেকে ২৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। তা যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে। কারও ফলাফল নিয়ে সন্দেহ থাকলে নিরীক্ষার জন্য ফি দেওয়া সাপেক্ষে ২৯ জুন থেকে আগামী ৬ জুলাই পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ে জমা দিতে হবে।

প্রসঙ্গত, এবার ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তির সুযোগ পাবেন ১ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর