কসবায় বাল্য বিবাহ ও যৌন হয়রানী বিষয়ক কর্মশালা

news-image

বিশেষ প্রতিনিধি : সোমবার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্য বিবাহ ও যৌন হয়রানী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল  ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন; কসবা থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোর্শেদ, বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী। স্বাগত বক্তব্য রাখেন শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ভুইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; এন.এম. জাকারিয়া টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আহমেদ, রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আক্তার, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আজাদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল হাসান, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, শিক্ষক ফারুক আহমেদ, মোহাম্মদ আলী, ইদ্রিস আহম্মদ প্রমুখ। পরে বাল্য বিবাহ  ও যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী মো. আলাউদ্দিন, দ্বিতীয় স্থান অধিকারী ইফতে আনোয়ার ও তৃতীয় স্থান অধিকারী জুলিয়া আক্তারকে পুরস্কার প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার