,

দাওয়াত কার্ড রিসিভ করিনি, জাস্ট দিয়ে গেছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সেতু বিভাগ থেকে বিএনপির সাত নেতাকে দাওয়াত দেওয়ার বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা এই কার্ড (আমন্ত্রণপত্র) রিসিভ করিনি। আমি অফিসে বসেছিলাম, জাস্ট সেতু বিভাগের কর্মকর্তারা দিয়ে গেছেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

আজ বুধবার বেলা ১১টার দিকে সেতু বিভাগের উপ-সচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র দিয়ে আসেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এ কথা বলেন।

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানিয়ে দাওয়াত কার্ড দেওয়া হয়েছে।

আমন্ত্রণপত্র হস্তান্তরের উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না