বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যানজটে নগরজুড়ে দুর্ভোগ

news-image

ডেস্ক রির্পোট তীব্র যানজটে অনেকটা স্থবির প্রায় রাজধানী। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের শুরুতে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। সকাল ১০ টার দিকে বৃষ্টি শুরু হওয়ায় এ যানজট আরও তীব্র আকার ধারণ করে। যানজটের কারণে অনেক নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছতে পারেননি। কেউ কেউ হেঁটে কর্মস্থলে পৌঁছান। মিরপুর থেকে মতিঝিলের কর্মস্থলে যাওয়ার জন্য সকাল আটটায় বাসা থেকে বের হয়েছিলেন নুর উদ্দিন। ফার্মগট আসতেই তার দেড় ঘন্টা লাগে। তিনি বলেন, পুরো রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে। একটু সামনে এগোলে আবার থামে। এ অবস্থায় সংসদ ভবন এলাকায় গাড়ি থেকে নেমে তিনি হেঁটে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। উত্তরা থেকে ফার্মগেট আসা যাত্রী মাহমুদ বলেন, পুরো রাস্তায় যানজট। ফার্মগেট আসতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুন সময় লেগেছে। এদিকে বনানী থেকে ফার্মগেট হয়ে শাহবাগ, ফার্মগেট থেকে মানিকমিয়া এভিনিউ ও মিরপুর রোডেও তীব্র যানজট দেখা যায় সকাল থেকে। যানজট ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে হাইকোর্টমুখি সড়কেও। বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় মগবাজার, মালিবাগ ও মৌচাক সড়কেও যানজট দেখা দেয়। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে রোববার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। মহাসড়কের ওই অংশে সংস্কার কাজের জন্য সম্প্রসারিত চার লেনের মধ্যে দুই লেন বন্ধ করে দেয়ায় এ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ জানায়, রোববার দিবাগত রাত একটার দিকে সীতাকুন্ডের ছোট দারোগাহাট ও পন্থিছিলা বটতল এলাকায় দুটি গাড়ি নষ্ট হয়। সম্প্রসারিত চার লেন বন্ধ থাকায় গাড়ি দুটি সরিয়ে নিতে দেরি হয়। এতে যানজটের সৃষ্টি হয়। এ সময় আটকা পড়া গাড়িগুলো এলোমেলোভাবে চলতে থাকে। এতে যানজট বাড়ে। যানজট মহাসড়কে ২০ থেকে ২৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। রাতে বৃষ্টি থাকায় হাইওয়ে পুলিশও যানজট কমাতে তেমন ভূমিকা রাখতে পারেনি। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা