,

ভারতের পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সঙ্গে গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিস গেইল। এক সময়ের এই ধনকুবের টুইটারে ক্যারিবীয় তারকার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন।

আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের সাবেক মালিক বিজয় টুইটারে লিখেন, আমার বন্ধু ক্রিস্টোফার হেনরি গেইলের সঙ্গে, দ্য ইউনিভার্স বস। আরসিবিতে তাকে নেওয়ার পর থেকেই আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব। সর্বকালের সেরা একজন খেলোয়াড়।

গেইল ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছেন। আরসিবিতে যোগ দেওয়ার পর গেইলকে আর পেছনে তাকাতে হয়নি। তিনি দলটির হয়ে ১৪২ ম্যাচে ৩৯.৭২ গড়ে ৪৯৬৫ রান করেছেন। যেখানে স্ট্রাইক রেট ছিল ১৪৮.৯৬। বাঁহাতি এই তারকা এই ক্লাবের হয়েই ৬টি সেঞ্চুরি করেন। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে তার ১৭৫ রানের বিস্ফোরক ইনিংসটি আজও আইপিএল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

অন্যদিকে ভারতের বিভিন্ন ব্যাংক থেকে নয় হাজার কোটি রুপি ঋণ নিয়ে তা পরিশোধ না করে ২০১৬ সালে যুক্তরাজ্যে পালিয়ে যান বিজয় মালিয়া। ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করে ব্রিটেন পুলিশ। একই বছরের ডিসেম্বরে লন্ডনের ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী