সিরিজ বাঁচানোর লক্ষ্যে সেন্ট লুসিয়ায় সাকিবরা

news-image

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ও শেষ ম্যাচে টাইগাররা উইন্ডিজের মুখোমুখি হবে শুক্রবার। সিরিজ হার বাঁচাতে এ ম্যাচের জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। সে লক্ষ্যে অ্যান্টিগা থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু সেন্ট লুসিয়ায় পৌঁছেছে সাকিব আল হাসানের দল।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা মাঠে গড়াবে আগামী শুক্রবার। সেই ম্যাচে মাঠে নামার আগে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার নিজেদের ঝালিয়ে নেবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না তাদের। ব্যাটসম্যানদের ফর্মহীনতায় ৭ উইকেটে হারতে হয়েছে অ্যান্টিগা টেস্টে। এবার ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের।

দলের ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে প্রথম টেস্ট চলাকালীনই বাংলাদেশ থেকে উড়ে গেছেন ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান এনামুল হক বিজয়। দ্বিতীয় টেস্টের আগে ডাক পড়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামে। তিনি আজ সেন্ট লুসিয়ায় পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

সাদা পোশাকে ড্যারেন স্যামি স্টেডিয়ামে এর আগে ২টি ম্যাচ খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে সবশেষে এই মাঠে নেমেছে ২০১৪ সালে। সে ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেনি বাংলাদেশ। হারতে হয়ে ২৯৬ রানে। তবে তারো ১০ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে যে টেস্ট খেলেছেন টাইগাররা। সে ম্যাচে জিততে না পারলেও ড্র করেছিল হাবিবুল বাশারের দল। দুই ইনিংস মিলিয়ে সেঞ্চুরি পেয়েছিলেন হাবিবুল, মোহাম্মদ রফিক আর খালেদ মাসুদ পাইলট।

বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা চাইলে এই টেস্ট থেকে অনুপ্রেরণা নিতে পারেন। কারণ, এ মুহূর্তে ব্যাটিং বিভাগের ছন্দে ফেরা যে জরুরি! সেন্ট লুসিয়া টেস্টে নামতে ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছে ক্রেইগ ব্র্যাথওয়েটের উইন্ডিজও।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার