,

সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশের কাছে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড। এদিন অবশ্য প্রথম ওয়ানডের মতো অতটা বিধ্বংসী ছিল না ইংলিশরা।

আমস্টিলভিনে আগের দিন বৃষ্টি হওয়ায় ভেজা মাঠে কারণে খেলা দেরিতে শুরু হয়। ম্যাচ নেমে আসে ৪১ ওভারে। যেখানে প্রথমে ব্যাট করা নেদারল্যান্ডস ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ২৯ বল বাকি থাকতে জয় তুলে নেয় ইংল্যান্ড।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩৯ রান তোলেন জেসন রয় ও ফিল সল্ট। রয় আরায়ান দত্তের বলে ৬০ বলে ৭৩ রানে আউট হন। সল্ট একই বোলারের বলে ৫৪ বলে ৭৭ করে বিদায় নেন। এছাড়া দাওয়াইদ মালান ৩৬ ও মঈন আলী ৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৭৩ বলে ৭৮ রানে ভর করে ভালো সংগ্রহ পায় স্কটল্যান্ড। এছাড়া বাস ডি লিড ৩৪ ও লোগান ভ্যান বিক ৩০ রান করেন।

এ ম্যাচ জিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশের খুব কাছে চলে এলো ইংল্যান্ড। ১৭ ম্যাচে ১১৫ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলা বাংলাদেশের পয়েন্ট ১২০।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী