জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর ১৪০ সদস্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নৌবাহিনীর ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। রবিবার জাতিসংঘের একটি বিশেষ বিমানে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ২০ জুন নৌবাহিনীর আরও সমান সংখ্যক সদস্য লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নৌবাহিনীর ২৮০ জন সদস্য লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৬ (ইউনিফিল) এ যোগ দেবেন। তারা লেবাননে মোতায়েন করা নৌবাহিনীর জাহাজ আলী হায়দার ও নির্মুলে কাজ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম সিরাজুল্লাহ বিমানবন্দরে উপস্থিত থেকে লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান। এসময় তিনি সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনী ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌ সদস্যদের প্রতি আহ্বান জানান। এতে পদস্থ নৌ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্রমতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওসমান ও মধুমতি ২০১০ সালে প্রথমবারের মত ভূমধ্যসাগরে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। পরবর্তীতে ২০১৪ সালে জাহাজ দুটির প্রতিস্থাপক হিসেবে বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মুল’ লেবাননে শান্তিরক্ষা মিশনে যোগ দেয়। 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান