,

ভারি বৃষ্টিতে মহেশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে টানা বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত রবিউল হাসান (৫) ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিউলের স্বজনদের বরাতে কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, রোববার বিকেলে বাড়ির পাশে পাহাড়ে রবিউলসহ কয়েকজন শিশু খেলতে যায়। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও রবিউল ফেরেনি। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাহাড় ধসে পড়া মাটির নিচ থেকে রবিউলের মৃতদেহ উদ্ধার করেন তারা।

কালামারছড়া ইউনিয়নে আবার ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে নিরাপদ এলাকায় সরে যেতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিংসহ প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান এই চেয়ারম্যান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না