অস্ট্রেলিয়াকে হেসেখেলে হারাল শ্রীলংকা

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে দাপুটে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল। এ জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এগিয়ে গেল স্বাগতিকরা।

রোববার কলোম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড (৭০*) ও অ্যারন ফিঞ্চের (৬২) জোড়া ফিফটি আর অ্যালেক্স ক্যারির ৪৯ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অস্ট্রেলিয়া।

টার্গেট তাড়া করতে নেমে ৭.৫ ওভারে ৪২ রানে নিরশন ডিকভেলার উইকেট হারায় শ্রীলংকা।

এরপর ওপেনার পাথুম নিশাঙ্কার সঙ্গে দারুণ জুটি গড়েন কুশাল মেন্ডিস। এই জুটি দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে জোড়া সেঞ্চুরির পথেই ছিল। কিন্তু ১৮১ বলে ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন কুশাল মেন্ডিস। তার আগে ৮৫ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৮৭ রান করেন।

মেন্ডিস ফেরার পর ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে ৩২ বলে ৪৩ রানের জুটি গড়েন নিশাঙ্কা। এই জুটিতেই ক্যারিয়ারের ১৫তম ওয়ানডেতে মেইডেন সেঞ্চুরি করেন ২৪ বছর বয়সী পাথুম নিশাঙ্কা। ১৭ বলে ২৫ রান করে ফেরেন ডি সিলভা।

জয়ের জন্য শেষদিকে ১৮ বলে প্রয়োজন ছিল মাত্র ৮ রান। খেলার এ অবস্থায় উইকেট হারান পাথুম নিশাঙ্কা। সাজঘরে ফেরার আগে ১৪৭ বল মোকাবেলা করে ১১টি চার আর দুটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ১৩৭ রান করে ফেরেন।

নিশাঙ্কা আউট হওয়ার পর অধিনায়ক দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে ৯ বল হাতে রেখেই ৬ উইকটের জয় নিশ্চিত করেন চারিথা আসা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার