,

শিরোপাজয়ী দুই দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

news-image

স্পোর্টস ডেস্ক : শিরোপাজয়ী দুই ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার নিজ কার্যালয়ে সংবর্ধনার পাশাপাশি অর্থ পুরস্কারও দেন তিনি।

ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে গত বছর ভারতের মেয়েদের হারিয়ে ট্রফি জিতে বাংলাদেশের মেয়েরা। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশের ক্রীড়াঙ্গনের এই সাফল্যে সাফজয়ী এই নারী দলের ২৩ সদস্য পেয়েছে ৫ লাখ করে অর্থ পুরস্কার।

২০২০ সালে ঢাকায় মুজিব বর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালকে হারানো জাতীয় পুরুষ ফুটবল দলও সংবর্ধনা পেয়েছেন। সেবার দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেন জামাল ভুঁইয়ারা। প্রধানমন্ত্রীর তরফ থেকে সেই সিরিজের চূড়ান্ত স্কোয়াডে থাকা ২৫ ফুটবলার পেয়েছেন ৫ লাখ অর্থ পুরস্কার।

সংবর্ধনা ও অর্থ পুরস্কার পেয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের ১৮ জন খেলোয়াড়। পুরুষ ফুটবল দলের কোচ-কর্মকর্তা আটজন। এছাড়া নারী ফুটবল দলের কোচ কর্মকর্তা ১০ জন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের চারজন কর্মকর্তাকে ২ লাখ টাকা করে উপহার দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী