,

ঢামেক হাসপাতালের নতুন ভবনে চিকিৎসা সেবা বন্ধ

news-image

টিপস ডেস্কবিদ্যুতের অভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগের সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগ বন্ধ রয়েছে। পরে জেনারেটর চালিয়ে অন্যান্য কার্যক্রম চালুল রাখা হলেও এতেও ত্রুটি দেখা দেয়। ফলে বিকেল তিনটা থেকে নতুন ভবনের সাতটি লিফটই বন্ধ হয়ে গেছে। এতে করে চিকিৎসা সেবা নিতে আসার রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

অনেকেই বিভিন্ন পরীক্ষার জন্য বাইরের হাসপাতাল বা ক্লিনিকে ছুটছেন।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল গফুর সাংবাদিকদের জানান, এতক্ষণ জেনারেটর দিয়ে লিফট চালু রাখা হয়েছিল। বর্তমানে এগুলোতে ত্রুটি দেখা দেওয়ায় নতুন ভবনের সাতটি লিফটই বন্ধ হয়ে গেছে।

খুব দ্রুত এগুলো ব্যবহার উপযোগী করার চেষ্টা করছে ইঞ্জিনিয়াররা। আশাকরি খুব শিগগিরই ঠিক হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সূএ : শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর