,

বৃষ্টির দিনে সঙ্গে থাকুক বিশেষ ব্যবস্থা

news-image

লাইফস্টাইল ডেস্কপ্রতিদিন অফিসে যাওয়ার আগেই বৃষ্টিটা নামতে হবে। পোশাক, সাজগোজ সবই নষ্ট করে দিয়ে তবেই বৃষ্টির শান্তি। বাসা থেকে যতই আগে বের হোন না কেন অফিসে যেতে পোহাতে হবে নানা বিড়ম্বনা। বৃষ্টির মধ্যে যানবাহনের স্বল্পতা, রাস্তায় যানজট, কাদাপানিতে চলাচলের অযোগ্য রাস্তা সবকিছু মিলে আজকাল অফিসে প্রায়ই দেরি করিয়ে দেয়। অফিসের পৌঁছনোর পরেও তার যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছেন না। এই পরিস্থিতি সামাল দিতে বৃষ্টিকে তো আর থামানো যাবে না। কিন্তু, নিজেকে ঝামেলামুক্ত রাখতে পারেন প্রয়োজনীয় কিছু ব্যাবস্থা।

বৃষ্টির দিনে একটু আগে ভাগে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে।
অফিসে বের হওয়ার সময় অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে নিতে হবে।
পায়ে দিতে হবে বৃষ্টি উপযোগী জুতা। জুতাটি যেন আরামদায় এবং টেকসই হয়। তাহলে বৃষ্টির ভেতর চলতে পারবেন নিশ্চিন্তে। হাঁটতে কষ্ট হওয়া বা জুতা ছিড়ে যাওয়ার আশঙ্কা থাকবে না।
ব্যাগের ভেতর আলাদা একটি পোশাক নিয়ে নিতে পারেন। পথে ভিজে গেলেও যেন অফিসে গিয়ে বদলে নেয়া যায়। কারণ ভেজা পোশাকটি যেমন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি দেখতেও অশোভন। এছাড়া, অফিসে রাখার ব্যবস্থা থাকলে একটি পোশাক রেখেও দিতে পারেন।
ব্যাগের ভেতর সব সময় ছোট তোয়ালে, চিরুনি, হালকা সাজগোজের জিনিস রাখা ভালো। বৃষ্টিতে যদি ভিজেই যান তবে শরীর, মাথা মুছে নিয়ে আবার একটু সাজটা ঠিক করে নিতে পারবেন।
বৃষ্টিতে ভিজে গেলে অফিস বসেও দুয়েক কাপ চা খাওয়া বাড়িয়ে দিন। এসময় সর্দির জ্বরের প্রকোপ বেশি থাকে, চা আপনাকে এসব থেকে রক্ষা করবে। কারণ জ্বরে পড়লে অফিস করা আপনার জন্যই কষ্টের হয়ে যাবে। তাই নিজেকে ফিট রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখুন সব সময়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ