,

কিশোরগঞ্জে ট্রলার থেকে পড়ে ছাত্রলীগ নেতা নিখোঁজ

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ট্রলার থেকে পড়ে ছাত্রলীগের এক নেতা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ নেতার নাম মো. হাবিবুল্লাহ হাবিব (২৮)। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় মিঠামইন হাওরে ভ্রমণ শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. হাবিবুল্লাহ হাবিব সদর উপজেলার মারিয়া গ্রামের হাজী ইদ্রিস আলীর ছেলে ও মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক।

মঙ্গলবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি ডুবুরি দল পাঠানো হয়েছে।

মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদ বলেন, হাবিব আজ সকালে কয়েকজন বন্ধুকে নিয়ে মিঠামইন হাওরের অলওয়েদার সড়কে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় মিঠামইন হাওর থেকে বালিখলা ঘাটে ফেরার পথে জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড় ইউনিয়নের বালিখলা এলাকায় ট্রলারের পেছন থেকে পড়ে যান।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ