,

চিরিরবন্দরে ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত দেড়টার দিকে উপজেলার আমতলী বাজারে তার ওপর হামলা হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাজেদুর রহমানের (২৪) বাড়ি সদর উপজেলার শেখপুরা ইউনিয়নে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রাইসুল ইসলাম নামের এক ঠিকাদারের সহযোগী হিসেবে কাজ করতেন মাজেদুর।

ওসি বজলুর জানান, রাতে আমতলী বাজারে সাত থেকে আটজন দুর্বৃত্ত মাজেদুরকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালে রাখা আছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি মাজেদুরের এবং বাকি চারটি হামলাকারীদের বলে জানা গেছে। একটি প্রাইভেটকার কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।

ওসি বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ রাত থেকেই জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না