,

বাঞ্ছারামপুর পৌরসভার প্রথম নির্বাচন : বৃষ্টি ও সহিংসতার আশঙ্কা ভোটারদের

news-image

মেহেদী হাসান মিলন, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নবগঠিত পৌরসভার ভোট গ্রহণ আজ সোমবার। বৃষ্টি ও সহিংসতার আশঙ্কায় শংকিত ভোটাররা। প্রার্থীরাও সুষ্ঠু ভোট ও সহিংসতার আশঙ্কায় কেন্দ্রের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে ইতিমধ্যে লিখিত আবেদন জানিয়েছে। নির্বাচনে প্রতি কেন্দ্রে ১ জন উপ-পরিদর্শকের নেতৃত্বে ১০ জন পুলিশ, ১০ জন আনসার সদস্য, ৪টি মোবাইল টিম, ২টি স্ট্রাইকিং টিম, ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন র‌্যাব, ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে প্রার্থীরা শঙ্কায় রয়েছে। ১৭ হাজার ৪’শত ৬৬ জন ভোটার ৯টি কেন্দ্রে ভোট দিবেন। মেয়র পদে ১০ জন সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে যা যা দরকার সবই করা হয়েছে। বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব জানান, নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আমরা নিয়েছি। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ