,

মিউজিক ভিডিওতে নগ্ন সেলেনা

news-image

বিনোদন প্রতিবেদকজাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অনেকটাই হতাশায় ভুগছিলেন সংগীত তারকা সেলেনা গোমেজ। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে বিবারের জন্য সবার সম্মুখে কেঁদেছেনও তিনি। তবে কাঁদলেও তার দাম পাননি তিনি বিবারের কাছ থেকে। বিবার গানের বাইরে বর্তমানে একাধিক নতুন বান্ধবীর সঙ্গে সময় কাটাচ্ছেন। আর তাই তো এই দুঃসময়ে নতুন সব গানের মাধ্যমে হতাশা কাটাচ্ছেন সেলেনা। তারই ধারাবাহিকতায় নতুন একটি গান করেছেন তিনি। গানের নাম ‘গুড ফর ইউ’। এক মাস ধরে এ গান নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন সেলেনা। শুধু অডিও রেকর্ডিং নয়, গানটির বড় আয়োজনের মিউজিক ভিডিও সম্প্রতি তৈরি করেছেন তিনি। পুরো ভিডিওতে সেলেনা নিজেই পারফর্ম করেছেন। ভিডিওটিতে আবেদনময়ী হয়েই দর্শকদের সামনে হাজির হবেন আলোচিত এ সংগীতশিল্পী। ভিডিওটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। গানটির একটি দৃশ্যে নগ্ন সেলেনাকেও আবিষ্কার করা যাবে। এর আগে ব্যাপক খোলামেলা হয়ে বিভিন্ন গানে পারফর্ম করলেও এমন নগ্নভাবে আগে কখনও উপস্থাপিত হননি তিনি। এর বাইরে পুরো গানেই সেলেনা নিজের শরীর প্রদর্শন করেছেন বেশ সাবলীলভাবে। বহুল প্রতীক্ষিত এ ভিডিওটি নিয়ে সেলেনা নিজেও খুব উত্তেজিত। এ বিষয়ে তিনি টুইটারে লিখেছেন, অনেক দিন ধরেই নতুন ভিডিও দেয়ার পরিকল্পনা করছি দর্শকদের। খারাপ একটা সময় পার করে এটা করা আমার জন্য খুব সহজ ছিল না। তবে অবশেষে সবার সহযোগিতায় আমি ‘গুড ফর ইউ’র কাজ শেষ করেছি। এখানে নানা চমক নিয়ে হাজির হবো। আশা করছি সবার ভাল লাগবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ